নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৫টায় জামায়াতের সীতাকুণ্ড পৌর কার্যালয়ে আগামী ২ ফেব্রুয়ারি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সীতাকুণ্ড আগমন এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
সীতাকুণ্ড উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও উত্তর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আজাদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে চট্টগ্রাম উত্তর জেলা সহকারী সেক্রেটারি ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল করিম বলেন, সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী আসল চৌধুরী ১৭০০ কোটি টাকা ব্যাংক থেকে ঋন নিয়ে আর সে ঋন পরিশোধ করেনি। সে ঋন খেলাপি হয়ে আবার নির্বাচনও করছেন। এখন ভোটাররা যদি না জেনে তাকে নির্বাচিত করেন, তাহলে দেশে আরেক এস. আলম তৈরী হবে। তিনি ন্যায় এবং সত্যের পক্ষের সংবাদ পরিবেশন করা জন্য সাংবাদিকদের আহবান করেন।
মমতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রটারী মোঃ তাহের, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মিজবাহুল আলম রাসেল, মিডিয়া সম্পাদক আবুল হোসেন, এবং সাবেক কমিশনার রায়হান উদ্দীন, রাশেদুজ্জামান মজুমদার, অ্যাডভোকেট আশরাফুর রহমান, এডভোকেট মোস্তফা নুর সহ প্রমুখ।



