নিজস্ব প্রতিবেদক :: সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর নির্বাচনী প্রধান এজেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে উপজেলা জামায়াতের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবুর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়কারী আবুল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর প্রধান এজেন্ট এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ মতবিনিময় সভা করেন।
নির্বাচনী প্রধান এজেন্ট এডভোকেট আশরাফ বলেন, আমরা সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই- আপনারা নির্বাচন প্রচারনাকালীন সময়ে প্রত্যেকটি প্রার্থীর প্রচারগুলো ভাল কাভারেজ দিয়েছেন। সুতরাং সেই ভাবে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের দিন যাতে কেউ যেন কোন প্রকার অনিয়ম করতে না পারে সেটা আপনার আশা করি খেয়াল রাখবেন। এধরনের অনিয়ম বা কেন্দ্র দখল নিয়ে কোন কিছু ঘটলে তা আপনারা তৎক্ষণাৎ জাতিকে জানানোর জন্য মিডিয়াতে তুলে ধরবেন।
নির্বাচনী প্রধান এজেন্ট এডভোকেট আশরাফ বলেন, আমরা সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই- আপনারা নির্বাচন প্রচারনাকালীন সময়ে প্রত্যেকটি প্রার্থীর প্রচার
দ্বিতীয়ত নির্বাচনের প্রচারনার সময় কোন কোন স্হানে আমাদের মহিলা কর্মীদেরকে হেনেস্তা করা হয়। কিন্তু দূর্ভাগ্য জনক হলেও সত্য, আমাদের মহিলা কর্মীদের উপর হেনেস্তার বিষয়ে আমরা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিলেও তিনি পক্ষপাততুষ্টু হয়ে আমাদের অভিযোগের বিষয়ে কোন প্রদক্ষেপ নেননি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিষ্ট্যান্ট সেক্রেটারী এডভোকেট মোঃ আশরাফুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মেজবাহউল আলম, জামায়াত নেতা কাজী খাইরুল আলম, প্রেস ক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক নির্বাহী সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।



