BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে অঙ্গীকার যুব ফাউন্ডেশন-এর অফিস উদ্বোধন

মোঃ নুর নবী :: বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অঙ্গীকার যুব ফাউন্ডেশন (রেজি নং যুবঅ-চট্ট-১৬৩) এর অফিস উদ্বোধন করা হয়েছে। ২৪ মার্চ (মঙ্গলবার) বিকেল ৪ টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।

অঙ্গীকার যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. ফজলুল করিম টুটুলের সভাপতিত্বে এবং সদস্য তসলিম উদ্দিন তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুসলেহ উদ্দিন খালেদ, তৈয়ব উদ্দিন, বদিউল আলম, মাহফুজ উদ্দিন, এডভোকেট ইকবাল, মোরশেদ আকবর চৌধুরী, মো মাসুদ, সাইফুল করিম টিপু, নুর খান প্রমুখ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া
অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেন ফাহিম এবং সাধারণ সম্পাদক আশরাফুল করিম ছোটন।

প্রধান অতিথির বক্তব্যে মো. তাজাম্মল হোসেন বলেন, যুব উন্নয়নে সরকারি স্বীকৃত প্রাপ্ত যেকোনো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সংগঠনের মাধ্যমে বেকার যুবকদেরকে কম্পিউটার, ইলেকট্রনিক্স, গবাদিপশু পালন, সেলাই সহ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া যুব সংগঠন প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে এই সংগঠন ভবিষ্যতে গঠনমূলক কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মিলিটারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মো. মাসুদ হোসেন।

সমাপনী বক্তব্যে অঙ্গীকার যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. ফজলুল করিম টুটুল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *