সীতাকুণ্ড প্রতিনিধি ::

সড়ক দুর্ঘটনায় নিজ এলাকার তিন যুবকের মর্মান্তিক মৃত্যু দেখে নিজেকে সামলাতে পারেননি সীতাকুণ্ড ছলিমপুর ইউনিয়নের ফকির হাট ফকির পাড়া এলাকার সমাজ সেবক মোহাম্মদ রফিকুক ইসলাম প্রকাশ রফিক ফোরম্যান।
বুধবার রাত পৌনে ১১টার দিকে তিনি হার্ট এ্যাটার্ক করলে তাকে দ্রুত চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।
রফিক ফোরম্যানের পারিবারিক সু্ত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় যুবক মহিউদ্দিন চৌধুরীর জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার সোনালী ব্যাংকের সামনে দ্রুতগামী কাভার্ডভানের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী মারা যান।
নিহত মো. রাকিব (২৫) নয়ন (২২) জাবেদ হোসেন (৩০) বাংলাবাজার ফকিরহাট এলাকার বাসিন্দা জানাগেছে। এবং তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।



