BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ::

চট্টগ্রামস্থ সীতাকুণ্ড সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল সোমবার (৫ জুন) নগরীর লাভ লেইনস্থ স্বরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সাধারণ সদস্য, আজীবন সদস্য, পৃষ্ঠপোষক ছাড়াও সীতাকুণ্ডবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ ইফতার মাহফিলে শরিক হন।

এর আগে বাদ আছর থেকে স্বরণিকা কমিউনিটি সেন্টারে খতমে কোরআন পড়ানো হয় সমিতির উদ্যোগে।

অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর আজীবন সদস্য আহমদ উদ্দিন বিটুর প্রদত্ত একসেট কম্পিউটার বাড়বকুণ্ড মোজাদ্দেদিয়া মাদ্রাসার অধ্যক্ষকে হস্তান্তর করা হয়।

সমিতির পক্ষ থেকে  প্রদত্ত কম্পিউটার দুটি মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেন অনুষ্ঠানে অতিথি ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.সি ও চট্টগ্রাম বিশ্বদিদ্যালয়ের ব্যবস্হপনা বিভাগের প্রফেসর ড.মো.ফসিউল আলম, চসিক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নিছার উদ্দিন আহমেদ (প্রফেসর মঞ্জু) এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম, রসায়নবিদ দেলোয়ারুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদ।

সমিতি সভাপ‌তি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রা‌খেন- ফেনী বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি ড, মো ফ‌সিউল আলম, ভারপ্রাপ্ত মেয়র নিছার ঊদ্দিন মনজু, ডিআই‌জি মো মুস‌লিম, উপ‌জেলা চেয়ারম্যান এসএম আল মামুন, জেলা প‌রিষদ সদস্য আ ম ম দিলশাদ, ইউপি চেয়ারম্যান না‌জিম উদ্দিন, তাজুল ইসলাম নিজামী, ব্যবসায়ী নুরুল আবছার চৌধুরী, স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি রোটা‌রিয়ান এনামুল আজিজ চৌধুরী, দিদারুল ইসলাম মাহম‌ুদ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *