BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

আগামীকাল সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম-এর ১দশক পূর্তি উৎসব

 

বিশেষ প্রতিনিধি ::

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর এক দশক পূর্তির বর্ণাঢ্য আয়োজনে এবার সীতাকুণ্ডের বিশিষ্ট ১৬ গুণীজনকে ‘সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম পদক ২০১৭’ এ ভূষিত করা হবে। আগামী ১২ নভেম্বর রবিবার বিকেল ৪ টায় নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে আয়োজিত দশক পূর্তি অনুষ্ঠানে পদক প্রদান ছাড়াও বরাবরের মত থাকছে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৬ জন সম্মাননা প্রাপ্তদের মধ্যে মরনোত্তর পদক পাচ্ছেন প্রয়াত সাত বিশিষ্ট ব্যক্তি।

মরনোত্তর শিক্ষানুরাগীর পদক পাচ্ছেন মাওলানা ওবায়দুল হক ও নিরুপমা মুখার্জী, শিক্ষায়- প্রিন্সিপাল নাজির আহমদ (মরনোত্তর) ও প্রফেসর ড. মুহাম্মদ হোসেন (মরনোত্তর), রাজনীতি ও সমাজসেবা- এম.আর সিদ্দীকি (মরনোত্তর) ও এবিএম আবুল কাশেম (মরনোত্তর), শিক্ষানুরাগী ও সমাজসেবা- মুছা আহম চৌধুরী (মরনোত্তর)।
মুক্তিযুদ্ধ- ইঞ্জিনিয়ার ইউসুফ সালাহউদ্দিন,
প্রশাসন- এ ওয়াই বি আই সিদ্দীকি ও আহমেদ
শামীম আল রাজী, ব্যাংকিং- মোঃ তাজুল
ইসলাম, সমাজসেবা- মোস্তফা কামাল চৌধুরী,
সাংবাদিকতা- সাইফ ইসলাম দিলাল, লেখক ও
গবেষক- ড. মনোয়ার হোসেন সাগর (মনোয়ার
সাগর), শিক্ষা ও সমাজসেবা- ফ্যাসিফিক জিন্স
ফাউন্ডেশন ও আলহাজ্ব মোস্তফা হাকিম
ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

দুই পর্বে সাজানো দশক পূর্তি অনুষ্ঠানে বিকাল ৪ টায় প্রথম পর্বে থাকছে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। ফেনী ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. মোঃ ফসিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি আহমদ ফখরুদ্দীন মুজতাহিদ, ইউআইটিএস ঢাকার উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান ও কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম হাসনাত হারুন।

সন্ধ্যা ৬ টায় ২য় পর্বে এক দশক পূর্তি অনুষ্ঠান ও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম পদক ২০১৭ অনুষ্ঠিত হবে। মাদার স্টীলের ব্যবস্থাপনা পরিচালক মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। প্রধান আলোচক থাকবেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আল মামনু। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ এ কে এম আবু তাহের বিএসসি, আলহাজ্ব মোঃ দিদারুল কবির ও আলহাজ্ব দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী। ১০ বছর পূর্তি অনুষ্ঠানে সীতাকুণ্ডবাসীর সরব উপস্থিতি কামনা করছেন সংগঠনটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *