BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে অবৈধ বাট্যারি রিক্সার গ্যারেজে ভ্রাম্যমান আদালতের অভিযান : মালামাল জব্দ

ফারুক আজম ::


ব্যাটারি চালিত রিক্সার বাণিজ্যিক গ্যারেজে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

দত্তপাড়া, ভোলা গিরি রোডের একটি গ্যারেজে অভিযান পরিচালনাকালে দেখা যায় আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাটারি চালিত রিক্সার বাণিজ্যিক গ্যারেজ বানিয়ে একসাথে ১৬টি রিক্সা চার্জ দেয়া হচ্ছে। অপরদিকে একইদিন দক্ষিন মহাদেবপুর এলাকার অপর গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩১ টি রিক্সা, শতাধিক ব্যাটারি, ৩১টি চার্জার এবং ৪ টি মিটার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সীতাকুণ্ড থানা পুলিশ, পিডিবি বাড়বকুণ্ডের প্রতিনিধি উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন। অভিযানকালে গ্যারেজ মালিক পলাতক থাকায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

এর আগের দিন মঙ্গলবার (৩১জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে আটটি নছিমন, ৩০টি ব্যাটারী চালিত রিক্সা আটক করে ৮০টি ব্যাটারী জব্দ করা হয়। একই অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২০টি লেগুনা/স্কাই লাইন আটক এবং ৪টি জাল ড্রাইভিং লাইসেন্স জব্দ করেন
সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

উল্লেখ্য- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইক ও ব্যাটারী চালিত রিক্সা অবাধে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং ব্যাটারী চালিত রিক্সাগুলোর ব্যাটারী চার্জ দিতে গিয়ে শট-সার্কিট হয়ে রাতের বেলায় বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ও আগুন লাগার ঘটনা ঘটছে এবং গত রবিবার রাতে উপজেলার ভাটিয়ারী এলাকায় ব্যাটারী চালিত রিক্সার ব্যাটারী চার্জ দেওয়ার সময় বিদ্যুতের শট-সার্কিট হয়ে প্রায় অগ্নিকান্ডের ঘটনায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং তানজিনা নামে এক শিশু কন্যা অগ্নিদগ্ধ হয় ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *