BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ায় সবাইকে জেলা এসপির ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ডে কোরবানি উপলক্ষে ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ায় সবাইকে চট্টগ্রাম জেলা এসপি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।


শুক্রবার (৬ জুন) বিকাল ৫টায় ফৌজদারহাট চট্টগ্রাম জেলা ট্রাফিক কার্যালয়ের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) রফিক আহমেদ মজুমদার এর সভাপতিত্ব সাংবাদিকদের ব্রিফিং কালে চট্রগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শান্ত বলেন, কোরবানির ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াত এবং যানজট মুক্ত হওয়াটাই ছিল আমাদের বড় স্বস্তির। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সহিদুল ইসলাম শান্ত সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় নিরাপদে বাড়ী ফিরতে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নিরাপদে বাড়ী ফেরার পাশাপাশি বাসের চালক, কন্ট্রাক্টরের হাতে কোন প্রকার হয়রানী, অতিরিক্ত ভাড়া আদায় নিয়েও তদারকি করা হচ্ছে নিয়মিত। এতে স্থানীয় সাংবাদিকদের ও বিশেষ ভূমিকা রয়েছে। যার ফলে কোন অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

পরে তিনি একটি বাসে উঠে যাত্রীদের ঈদ যাত্রা কেমন হচ্ছে জিজ্ঞেস করলে, যাত্রীরা যানজট মুক্ত যাত্রা হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যানজট মুক্ত নির্বিঘ্নে অধিকাংশ ঈদ ঘরমুখো মানুষ বাড়ীতে ফিরে গেছে এবং এখনো যাচ্ছে। এতে সকলের সহযোগিতা ছিল বলে আমি সকলকে আন্তরিক অভিনন্দন ও ঈদ শুভেচ্ছা জানাই।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিআই ইন্সপেক্টর মোঃ রফিকের আয়োজনে অভিযানকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, জেলা ডিবি ইনস্পেক্টর মোঃ সাজেদুল, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম, সেকান্দর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস, সাবেক সহ সম্পাদক নাসির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য দিদার হোসেন, নির্দেশ বড়ুয়া, সাইদুল ইসলাম, সাইফুল মাহমুদ, কামরুল ইসলাম দুলু, এসএম ইকবাল, সাংবাদিক মুসলিম উদ্দিন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *