নিজস্ব প্রতিনিধি :: মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী এবং বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে মোঃ রাশেদ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নুরের নিয়োগটাই ছিল অবৈধ। তিনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার দাম্ভিকতা ও রাজনৈতিক নেতার ক্ষমতা বলে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আর্থিকভাবে দুর্ণীতির বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা অনাস্থা দেন। সাবেক মন্ত্রী হাসান মাহমুদের আস্থাভাজন ছিলেন বিধায় ২০২৪ সালের ১১ ফ্রেব্রুয়ারী এই প্রধান শিক্ষকের নিয়োগের সময় আইনের কোন তোয়াক্কা না করে বিদ্যালয়ে কমিটি নিয়ে মামলা চলমান থাকাবস্থায় তাকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে প্রধান শিক্ষক গোলাম নুর শিক্ষার্থীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে থাকেন, স্কুলের টাকা আত্মসাৎ এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েন।
গত ২৬ আগষ্ট ২০২৫ সালে ছাত্র আন্দোলনের মুখে তিনি ছাড়তে বাধ্য হন। এরপর বিদ্যালয়ের সভাপতি শেখ সাহাব উদ্দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন বরাবরে অভিযোগ দায়ের করলে বোর্ড চেয়ারম্যান উক্ত অভিযোগের তদন্ত না করে অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষে আপীল এন্ড আর্বিটেশন বোর্ড বসায়। অথচ গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাকে ওএসডি করা হয়। একজন ওএসডিকৃত কর্মকর্তা কিভাবে বোর্ড কল করতে পারে। বর্তমানে দূর্ণীতিবাজ এ প্রধান শিক্ষককে স্কুলে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে।
এর আগেও প্রধান শিক্ষক গোলাম নুর তার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবং পরবর্তী আরেকটি উচ্চ বিদ্যালয় থেকে একই রকম অভিযোগে বিদায় নিতে হয়।
লিখিত অভিযোগে বলেন, আমরা অবৈধভাবে নিয়োগ পাওয়া অর্থলোভী, দুর্নীতিবাজ এ শিক্ষক গোলাম নুরকে আর স্কুলে চাইনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ নুর উদ্দিন, মোঃ ইকবাল, মহিউদ্দিন, হাসান, অভিভাবক বাহাদুর, মোঃ মুছা, গিয়াস উদ্দিন, আরমান,তাহিনসহ উপস্থিত ছিলেন স্কুলের সাবেক, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।



